ad728
ad728

বিশ্বকাপে ভারত যাচ্ছে না বাংলাদেশ

রিপোর্টারের নামঃ Juber Ahmed
  • আপডেট টাইম : 05-01-2026 ইং
  • 28450 বার পঠিত
বিশ্বকাপে ভারত যাচ্ছে না বাংলাদেশ
ছবির ক্যাপশন: বিসিবি লগো

ভারত ও পাকিস্তান দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ খেলে না বিগত এক দশকেরও বেশি সময় ধরে। আন্তর্জাতিক ইভেন্ট হলেই কেবল দুই দেশ মাঠে নামে। সেখানেও বৈরীভাব দেখা যায় দু’দেশের ক্রিকেটারদের মাঝে। সবশেষ এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে মাঠে হাত মেলায়নি ভারতের ক্রিকেটাররা। এমনকি এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভীর হাত থেকেও ট্রফি নেয়নি ভারতীয়রা। নাকভীও ভারতকে এখনো ট্রফি বুঝিয়ে দেননি। এবার এমন পরিস্থিতির দিকেই কি মোড় নিতে চলেছে ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক! বাংলাদেশ অনিরাপদ আখ্যা দিয়ে এরইমধ্যে দ্বিপক্ষীয় সিরিজ পিছিয়েছে ভারত। বাতিল করেছে বাংলাদেশ নারী দলের সিরিজও। সেপ্টেম্বরের সিরিজও স্থগিত করেছে ভারত। এরপর মোস্তাফিজকে আইপিএল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত দেয়ায় ভারত ও বাংলাদেশের মাঠের লড়াই ছাপিয়ে এখন ভূরাজনৈতিক সংকট দেখা গেছে দুই দেশের সম্পর্কে। 


বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের দাবিতে ভারতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রতিবাদ জানিয়েছে। তারই জেরে মোস্তাফিজুর রহমানের আইপিএল শুরু না হতেই শেষ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের এই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে শুরু হয়েছে তুমুল সমালোচনা। তারই প্রতিক্রিয়ায় এ বছরের শেষের দিকে ভারতের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত রাখা হয়েছে এবং ভবিষ্যতে দুই দেশ কেবল বৈশ্বিক আসরে নিরপেক্ষ ভেন্যু

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© ২০২৬ অনুসন্ধান রিপোর্ট (The Anusandhan Report) — সর্বস্বত্ব সংরক্ষিত [নিবন্ধন প্রক্রিয়াধীন]
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT